বরুড়া উপজেলা প্রেসক্লাবের আয়োজনে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত

আবু ইউছুফ রাবেত (বরুড়া উপজেলা প্রতিনিধি)

কুমিল্লার বরুড়া উপজেলা প্রেসক্লাবের আয়োজনে পবিত্র রমজান মাসের ২১তম দিনে এক ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বুধবার সন্ধ্যায় উপজেলা ডাকবাংলোয় আয়োজিত এই অনুষ্ঠানে স্থানীয় প্রশাসন, সাংবাদিক সমাজ এবং বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরুড়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক রূপসী বাংলা পত্রিকার বরুড়া প্রতিনিধি মো. জাহাঙ্গীর আলম।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান রনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আহসান হাফিজ, বরুড়া থানার অফিসার ইনচার্জ (তদন্ত) সঞ্জয় কুমার সাহা এবং কুমিল্লা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. জাহিদ হাসান।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. ফারুকুল ইসলাম, বরুড়া বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি মো. হুমায়ূন কবির পাটোয়ারী, বরুড়া বাজার জুয়েলারি সমিতির সভাপতি হাজী মো. আবুল কালাম, উপসহকারী মেডিকেল অফিসার অ্যাসোসিয়েশনের বরুড়া উপজেলা সভাপতি ডা. গোলাম কিবরিয়া, সাবেক কমিশনার মো. জাকির হোসেন, বরুড়া উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নেতা মো. শাহাদাৎ হোসেন ভুঁইয়া, শিক্ষক সমিতির নেতা মো. সাইফুল ইসলাম হাজারী, বরুড়া মঞ্চনীড় থিয়েটারের সাধারণ সম্পাদক মো. জুয়েল, দপ্তর সম্পাদক মো. সাহেব আলী এবং মো. শামসুল হক।
অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় ছিলেন বরুড়া উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক মানবজমিন পত্রিকার বরুড়া প্রতিনিধি মো. ইকরামুল হক। মিলাদ ও দোয়া পরিচালনা করেন বরুড়া উপজেলা বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মাওলানা মুফতি মোহাম্মদ মমিনুল্লাহ ভুঁইয়া।
অনুষ্ঠানে বক্তারা সাংবাদিকতার গুরুত্ব ও সমাজ গঠনে গণমাধ্যমের ইতিবাচক ভূমিকার প্রশংসা করেন এবং বরুড়া উপজেলা প্রেসক্লাবের এ ধরনের উদ্যোগকে সাধুবাদ জানান। ইফতারের পূর্বে দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *