আড়াইহাজার থানা পুলিশ কর্তৃক ০১ (এক) কেজি গাঁজা সহ ০১ (এক) জন মাদক কারবারি আটক।

 ব্যুরো চিফ মোহাম্মদ হোসেন হ্যাপী

আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ খন্দকার নাসির উদ্দিন এর নেতৃত্বে সাব-ইন্সপেক্টর (নিঃ) মোহাম্মদ সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্স সহ ২১/১১/২০২৫ বিকাল ০৪:৪০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে আড়াইহাজার থানাধীন বিশনন্দী ইউনিয়নের বিশনন্দী সাকিনস্থ ফেরিঘাট সিএনজি স্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে ০১ জন ব্যক্তিকে আটক করেন। আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে নিজের নাম-ঠিকানা ০১। মোঃ শান্ত (২০), পিতা- মৃত মোহাম্মদ হোসেন, মাতা-স্বপ্না বেগম, সাং- কাশিনগর, থানা- বিজয় নগর, জেলা- ব্রাহ্মণবাড়িয়া বলে প্রকাশ করে। অতঃপর গ্রেফতারকৃত আসামির হেফাজত থেকে ০১ (এক) কেজি গাঁজা জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে নিজ হেফাজতে উক্ত মাদকদ্রব্য রাখায় আড়াইহাজার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে অদ্য বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *