আস-সুন্নাহ স্কিল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের ‘দি আর্ট অব সেলস অ্যান্ড মার্কেটিং’ চতুর্থ ব্যাচের বিদায় অনুষ্ঠান সম্পন্ন

মোঃ আনজার শাহ:

প্রাণবন্ত ও আবেগঘন পরিবেশে সম্পন্ন হলো আস-সুন্নাহ স্কিল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মসূচি ‘দি আর্ট অব সেলস অ্যান্ড মার্কেটিং’ এর চতুর্থ ব্যাচের বিদায় অনুষ্ঠান। তিন মাসব্যাপী এই নিবিড় প্রশিক্ষণ যাত্রা শুধু একটি কোর্স ছিল না, ছিল এক বাস্তব শিক্ষাযাত্রা, যেখানে তরুণরা শিখেছে বিক্রয় ও বিপণনের কৌশল, দলগত কাজের সমন্বয়, নেতৃত্বের দক্ষতা এবং সময় ব্যবস্থাপনার সূক্ষ্ম শিল্প।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের আত্মবিশ্বাসী উপস্থিতি ছিল প্রশিক্ষকদের সবচেয়ে বড় অর্জন। বিদায়ী শিক্ষার্থীরা নিজেদের অভিজ্ঞতা তুলে ধরেন অনুপ্রেরণামূলক ভাষায়,কেউ বলেছেন কিভাবে এই কোর্স তার আত্মবিশ্বাস ফিরিয়ে দিয়েছে, কেউ বলেছেন বিক্রয়কৌশলের পাশাপাশি জীবনের বাস্তব পাঠও তিনি এখান থেকে পেয়েছেন।
দি আর্ট আব সেলস এন্ড মার্কেটিং বিভাগের সিনিয়র শিক্ষক শৈবাল শাহরিয়ার ও গোলাম কবিরিয়া এবং আবু জাবার রেজভী শিক্ষার্থীদের ভবিষ্যৎ ক্যারিয়ারে সফলতার জন্য দেন গুরুত্বপূর্ণ পরামর্শ ও দিকনির্দেশনা। প্রশিক্ষকরা বলেন, সেলস ও মার্কেটিং শুধু পেশা নয়, এটি মানুষের সঙ্গে সম্পর্ক গড়ে তোলার এক সূক্ষ্ম শিল্প। সততা, যোগাযোগ দক্ষতা, ও সঠিক বিশ্লেষণ এই তিনটিই সফল মার্কেটারের মূল ভিত্তি।
অনুষ্ঠানে ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, আস-সুন্নাহ স্কিল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন দেশের তরুণ প্রজন্মকে দক্ষ মানবসম্পদে পরিণত করতে দীর্ঘদিন ধরে কাজ করছে। শুধু প্রশিক্ষণ নয়, প্রতিটি কোর্স শেষে শিক্ষার্থীদের বাস্তবজীবনে আত্মপ্রকাশের সুযোগ করে দিতেও প্রতিষ্ঠানটি বদ্ধপরিকর।
চতুর্থ ব্যাচের শিক্ষার্থীদের জন্য আয়োজকরা রাখেন আন্তরিক শুভকামনা ও দোয়া। তাঁদের উদ্দেশে বলা হয়, “আপনাদের অর্জনই আমাদের সাফল্য। সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে এই জ্ঞান ও অভিজ্ঞতা ব্যবহার করুন।”
শেষ মুহূর্তের জাযাকাল্লায় মুখরিত হয়ে ওঠে পুরো হলরুম। হাসি, আবেগ, ও সাফল্যের গর্ব মিলে তৈরি হয় এক স্মরণীয় বিদায়ের আবহ।
সেলস ও মার্কেটিংয়ের জগতে এই তরুণদের যাত্রা যেন আলোকিত করে তাদের ভবিষ্যৎ পথ এই প্রত্যাশাই রইল সকলের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *