মোহাম্মদ হোসেন হ্যাপী:
ইদে ঘরে ফেরা মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে কাজ করে যাচ্ছে নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসন। ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করার লক্ষ্যে নারায়ণগঞ্জ সদর উপজেলার আওতাধীন বিভিন্ন লঞ্চঘাট, ফেরিঘাট ও বাস কাউন্টারসমূহে কঠোর মনিটরিং করা হচ্ছে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে।
ফতুল্লা লঞ্চঘাট এলাকায় অতিরিক্ত ভাড়া আদায় করায় দুটি পরিবহনকে ৫,৫০০ টাকা জরিমানা করেন সদর উপজেলার নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব এস এম ফয়েজ উদ্দিন। একই সঙ্গে যাত্রীদের কাছ থেকে আদায়কৃত অতিরিক্ত ভাড়া ফেরত প্রদানের বিষয়টি নিশ্চিত করেন।
এছাড়াও ফতুল্লা লঞ্চঘাট ও বক্তাবলী ফেরিঘাট এলাকা সরেজমিনে পরিদর্শন করে সংশ্লিষ্টদের ঘরমুখো মানুষের যাত্রা আনন্দময় করতে নির্দেশনা প্রদান করেন।