মোহাম্মদ নজরুল ইসলাম খোকন:
ইসলামিক ফাউন্ডেশন কক্সবাজার জেলা কার্যালয়ে উপপরিচালক হিসেবে জনাব মুহাম্মদ সরওয়ার আকবর যোগদান করায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের পক্ষ থেকে তাকে আন্তরিক অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।
শুভেচ্ছা বার্তায় জানানো হয়, জনাব সরওয়ার আকবর দীর্ঘদিন ধরে দক্ষতা, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। তার অভিজ্ঞতা, প্রজ্ঞা ও দূরদর্শী নেতৃত্বে কক্সবাজার জেলার ইসলামিক কার্যক্রম আরও গতিশীল, সুশৃঙ্খল ও সমৃদ্ধ হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।
তারা আরও বলেন, তার বলিষ্ঠ নেতৃত্বে ধর্মীয় শিক্ষা বিস্তার, মসজিদভিত্তিক কার্যক্রম জোরদার, নৈতিক মূল্যবোধ জাগরণ এবং সামাজিক উন্নয়নে ইতিবাচক পরিবর্তন আসবে। বিশেষ করে তরুণ প্রজন্মকে সঠিক দিকনির্দেশনা প্রদানে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
এসময় বিভিন্ন সামাজিক, ধর্মীয় ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ নবনিযুক্ত এই কর্মকর্তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং কর্মজীবনের সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন। পাশাপাশি তিনি যেন সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে কক্সবাজার জেলার সার্বিক উন্নয়নে অবদান রাখতে পারেন—এ প্রত্যাশাও ব্যক্ত করেন শুভানুধ্যায়ীরা।