ঈদগাঁওয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

ঈদগাঁও উপজেলা প্রতিনিধি:

কক্সবাজারের ঈদগাঁও থানার পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার হয়েছেন। শনিবার (৭ মার্চ) রাতে ঈদগাঁও উপজেলার পোকখালী ইউনিয়নের মুসলিম বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ঈদগাঁও থানার এসআই (নিরস্ত্র) মুজিবুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল পোকখালী ইউনিয়নের মুসলিম বাজারে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে শহিদুল্লাহ (৫৫) নামের এক ব্যক্তিকে আটক করা হয়।

তল্লাশি করে বিক্রয়ের উদ্দেশ্যে রাখা ৩০ পিস ইয়াবাসহ মাদক সেবনে ব্যবহৃত ১২টি ফুয়েল পেপার উদ্ধার করা হয়।

এ ঘটনায় এসআই মুজিবুর রহমান বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণি ১০(ক) ধারায় ঈদগাঁও থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলা নং-০৫, তারিখ ৭ মার্চ ২০২৬। পরে আসামিকে যথাযথ পুলিশ পাহারায় আদালতে প্রেরণ করা হয়।

ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ এটিএম শিফাতুল মাজদার জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *