এশিয়ান টিভির সাতক্ষীরা জেলার সাংবাদিকপুত্র সাফওয়ান খানের দ্বিতীয় জন্মদিন পালন

সাতক্ষীরা প্রতিনিধি:

সাতক্ষীরার তালা উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও এশিয়ান টিভির সাতক্ষীরা জেলা প্রতিনিধি সাংবাদিক শামীম খানের একমাত্র ছেলে সাফওয়ান খান (আরদি)-এর বয়স ২ বছর পূর্তি উপলক্ষে দ্বিতীয় জন্মবার্ষিকী পালিত হয়েছে।

সোমবার (২ মার্চ ’২৬) তালা উপজেলার সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বারুইহাটি গ্রামে নিজস্ব বাসভবনে পারিবারিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সাফওয়ান খান (আরদি)-এর জন্মদিন পালন করা হয়।

মহান সৃষ্টিকর্তার রহমতে ২০২৪ সালের ২ মার্চ খুলনা গাজী মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে সাংবাদিক শামীম খান ও মোছা. লিমা দম্পতির একমাত্র ছেলে সাফওয়ান খান (আরদি)-এর জন্ম হয়। জন্মের পরই লিমা তার ছেলের নাম রাখেন সাফওয়ান খান (আরদি)।

কিন্তু দুঃখজনকভাবে জন্মের সাত দিন পর, অর্থাৎ ১০ মার্চ দুপুরে হৃদরোগে আক্রান্ত হয়ে লিমা ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মহান রাব্বুল আল-আমিন যেন মরহুমার ভুলত্রুটি মার্জনা করে তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন—এ প্রার্থনা জানান সাংবাদিক শামীম খান।

এদিকে একমাত্র ছেলের জন্মদিন উপলক্ষে তিনি সকলের কাছে দোয়া কামনা করেছেন, যেন সাফওয়ান খান বড় হয়ে পরিবারের মুখ উজ্জ্বল করতে পারে এবং দেশের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে সক্ষম হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *