মনজুর আলম:
গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উৎসবমুখর পরিবেশে ও শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী ও বিএনপির নির্বাহী কমিটির মৎস্যজীবী বিষয়ক সম্পাদক লুৎফর রহমান কাজল নির্বাচিত হয়েছেন।
বিএনপির এই নেতা নির্বাচিত হওয়ার পর নিজের ফেসবুকে কক্সবাজারকে চাঁদাবাজমুক্ত করার ঘোষণা দেন। নবনির্বাচিত সংসদ সদস্য লুৎফর রহমান কাজল তার ফেসবুকে লেখেন, আমার নির্বাচনী এলাকায় কেউ চাঁদাবাজি করলে তাকে ধরে প্রশাসনের কাছে দিন। যে ব্যক্তি চাঁদাবাজদের পুলিশের হাতে ধরিয়ে দেবে, তাকে পুরস্কৃত করা হবে।