কক্সবাজার জেলা পুলিশের কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

নুরুল আমিন হেলালী:

পর্যটন নগরী কক্সবাজারের আইনশৃঙ্খলায় নিয়োজিত বাংলাদেশ পুলিশের কক্সবাজার জেলার মাসিক কল্যাণ ও পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৭ জানুয়ারি) সকালে কক্সবাজার জেলা পুলিশের নিয়মিত দায়িত্ব পালনের পাশাপাশি শৃঙ্খলা ও পেশাগত মান উন্নয়নের লক্ষ্যে কক্সবাজার পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে জেলা পুলিশ সুপার এ.এন.এম. সাজেদুর রহমান অফিসার ও ফোর্সের মাস্টার প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন।

এরপর সকাল ১০.০০ ঘটিকায় পুলিশ লাইন্সস্থ ড্রিল শেডে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। সভায় কক্সবাজার জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের পুলিশ সদস্যরা তাদের দাবি, সমস্যা ও কল্যাণমূলক প্রস্তাবনা উপস্থাপন করেন। এছাড়া পূর্ববর্তী কল্যাণ সভায় উপস্থাপিত সমস্যাসমূহের সমাধান বিষয়ে অগ্রগতি পর্যালোচনা করা হয়।

কল্যাণ সভায় অপহরণ মামলার ভিকটিম উদ্ধারে সফলতার জন্য আইজিপি কর্তৃক এবং মাদক উদ্ধার অভিযানে সন্তোষজনক সাফল্যের জন্য মাননীয় ডিআইজি কর্তৃক সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের বিশেষ পুরস্কার প্রদান করা হয়। সভার শেষ পর্যায়ে কক্সবাজার জেলা পুলিশে কর্মরত এটিএসআই/১৪৭ মোঃ শফিউল আলমকে অবসরজনিত বিদায় উপলক্ষে পুলিশ সুপার কর্তৃক সম্মাননা স্মারক প্রদান করা হয়।

বেলা ১২টায় ডিসেম্বর/২৫ মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। অপরাধ সভায় পুলিশ সুপার মহোদয় সকল থানার অফিসার ইনচার্জদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং থানা এলাকায় সার্বিক আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখার লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। এছাড়া সকল থানার গুরুত্বপূর্ণ মামলার অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *