হাসান আলী:
চাঁদপুর রাজনৈতিক ও আইনজীবী মহলে এক নতুন সম্ভাব্য নেত্রীর নাম আলোচনায় এসেছে। বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও বিএনপির দীর্ঘদিনের সক্রিয় নেত্রী , এডভোকেট শাহিন সুলতানা খুকি চাঁদপুর মহিলা সংরক্ষিত আসনে সংসদ সদস্য পদে মনোনয়ন প্রত্যাশী হিসেবে পরিচিতি লাভ করেছেন।
শাহিন সুলতানা খুকি বিএনপির বিভিন্ন গুরুত্বপূর্ণ সংগঠনে দায়িত্ব পালন করেছেন। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সহ-মহিলা বিষয়ক সম্পাদক এবং ঢাকা আইনজীবী সমিতির সাবেক ইসি মেম্বার, কুমিল্লা জাতীয়তাবাদী যুব আইনজীবী সংগঠনের সাংগঠনিক সম্পাদক এবং বৃহত্তর কুমিল্লা আইনজীবী সমিতির সাংস্কৃতিক সম্পাদক হিসেবে কাজ করেছেন।
বিগত ১৭ বছরে তিনি বিএনপির আন্দোলন ও সংগ্রামে সক্রিয় ভূমিকা রেখেছেন। সাবেক ফ্যাসিসট সরকারের সময়ে পুলিশের হামলার শিকার হলেও, হাসপাতাল থেকে সাময়িক ছুটি নিয়ে কোর্টে উপস্থিত হয়ে জামিন পান। এই ঘটনায় তিনি বিএনপির একজন নির্যাতিত ও ত্যাগী নেত্রী হিসেবে বিবেচিত।
শাহিন সুলতানা খুকি দীর্ঘদিন ধরে রাজপথে ও মিডিয়ায় সরব থেকেছেন। বিএনপির সকল কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন এবং আইনজীবীদের আন্দোলনেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। উল্লেখযোগ্য, তিনি অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে কোনও সরকারি পদ বা পদবি গ্রহণ করেননি, যা তাকে চাঁদপুর বাসীর কাছে আরও বিশ্বাসযোগ্য ও নিরপেক্ষ নেত্রী হিসেবে তুলে ধরে।
পুলিশের হামলায় আহত হওয়ার পর হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাসায় ফেরার পর তৎকালীন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান তার প্রতিনিধি মাধ্যমে তার বাসায় শুভেচ্ছা বার্তা পাঠান। সেই মুহূর্তের একটি ছবি সংবাদে সংযুক্ত করা হয়েছে।
এই মুহূর্তে চাঁদপুর মহিলা সংরক্ষিত আসনে সম্ভাব্য সংসদ সদস্য হিসেবে এডভোকেট শাহিন সুলতানা খুকির নাম আলোচনার শীর্ষে রয়েছে। চাঁদপুরবাসীও তার সক্রিয়তা, ত্যাগ ও রাজনৈতিক অভিজ্ঞতাকে চোখে দেখে তাঁকে এ আসনে দেখতে চায়।