খামারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু, লোহাগাড়ায় শোকের ছায়া

কামরুল ইসলাম:

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার একটি মাছের খামারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহাম্মদ আকতার নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে উপজেলার চুনতি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সাতগড় বড়ঘোনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আকতার একই এলাকার কবির আহমদের পুত্র।

স্থানীয় ইউপি সদস্য মো. এন্তেজার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এলাকাবাসী জানান, খামার থেকে মাছ ধরার উদ্দেশ্যে বৈদ্যুতিক মোটরের মাধ্যমে পানি কমানোর কাজ করছিলেন আকতার। কাজ করার সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। তাৎক্ষণিকভাবে খামারে উপস্থিত অন্যরা তাকে উদ্ধার করে উপজেলা সদরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে লোহাগাড়া থানা-র এসআই জাহেদ হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে। ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

হঠাৎ এই দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্যকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন স্বজনরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *