গাজীপুরে যুবদল নেতা কাজী মাসুদের বাবার কুলখানি উপলক্ষে মিলাদ, দোয়া মাহফিল ও তবারক বিতরণ অনুষ্ঠিত 

খসরু মৃধা:

গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন ৩৯ নং ওয়ার্ডের দিলারটেক এলাকায় পূবাইল থানা যুবদলের যুগ্ন আহবায়ক কাজী মাসুদের বাবা মোঃ নুরুল ইসলাম ( ৮২) নিজ বাসায় বার্ধ্যক্যজনিত রোগে গত মঙ্গলবার রাত্রি ইন্তেকাল করেন ।
তিনি দিলারটেক মসজিদ ও মাদ্রাসার মতোয়াল্লি ছিলেন। তিনি সততা ও নিষ্ঠার সাথে জীবিকা নির্বাহ করেছিলেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ০৩ ছেলে ও ০৭ মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।
শনিবার (২৯ শে নভেম্বর ২০২৫ ইং) দুপুরে কুলখানি উপলক্ষে দিলার টেক মসজিদ ও মাদ্রাসার এতিম ও অনাথ ছাত্রদের নিয়ে মিলাদ, দোয়া মাহফিল ও তবারকের ব্যবস্থা করা হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টঙ্গী পশ্চিম থানা বিএনপির সম্মানিত আহবায়ক ও প্রস্তাবিত গাজীপুর ৬ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী প্রভাষক বশির উদ্দিন আহমেদ, আলামিন হোসেন, দপ্তর সম্পাদক পূবাইল থানা বিএনপি, আবু সাঈদ মোল্লা, কৃষক দল নেতা, আলহাজ্ব রুহুল আমিন, হায়দ্রাবাদ রমনী কুমার পৈত উচ্চ বিদ্যালয় এর প্রতিষ্ঠাতা, মামুনুর রশিদ, ছাত্র বিষয়ক সম্পাদক ৩৯ নং ওয়ার্ড বিএনপি, মোঃ আলম, সাংস্কৃতি বিষয়ক সম্পাদক ৩৯ নং ওয়ার্ড বিএনপি, ৩৯ নং ওয়ার্ড যুবদলের সভাপতি আনোয়ার সরকার, ৪২ নং ওয়ার্ড যুব দলনেতা আনিসুর রহমান, যুব দলনেতা আনোয়ার সহ নেতা কর্মী উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *