প্রীতি রানী সাহা:
সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-২ আসনে ধানের শীষের বিজয় উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, মরহুমা বেগম খালেদা জিয়া ও তাঁদের কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর রুহের আত্মার মাগফেরাত কামনা সহ নবনির্বাচিত বাংলাদেশের আগামীর প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং নবনির্বাচিত সংসদ সদস্য এম মঞ্জুরুল করিম রনির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় মিলাদ ও দোয়া কামনা করা হয়েছে।
শনিবার (১৪ই ফেব্রুয়ারি) রাত ৯টার সময় দলীয় নির্দেশনা ও এম মঞ্জুরুল করিম রনির দিকনির্দেশনায় কোনো রূপ বিজয় মিছিল বা আতশবাজির মাধ্যমে বিজয়ের আনন্দ উদ্যাপন না করে ভোটের পর নিজ নিজ এলাকায় বিশেষ দোয়ার জন্য নির্দেশ প্রদান করা হয়। তারই পরিপ্রেক্ষিতে গাজীপুর মহানগর ৪৫ নং ওয়ার্ড পূর্ব আরিচপুর গাজীবাড়ী ঈদগাহ মাঠে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
উক্ত মিলাদ ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন ৪৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি জনাব গাজী সবিরুল এবং অনুষ্ঠান পরিচালনা করেন ৪৫ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ইয়াছিন আরাফাত মিন্টু। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গী পূর্ব থানা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ ইসমাইল হোসেন রানা। এছাড়াও উপস্থিত ছিলেন টঙ্গী পূর্ব থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ বিল্লাল হোসেন সানি, ৪৫ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ ওয়াদুদুর রহমান, টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ কাজীবর রহমান, দুবাই শাখা শ্রমিক দলের সভাপতি মোঃ তরিকুল ইসলামসহ বিএনপির সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মী ও এলাকার সাধারণ মানুষ। অনুষ্ঠানে তবারক বিতরণের মধ্য দিয়ে সমাপ্তি ঘটে।