গাসিকের নবনিযুক্ত প্রশাসককে ফুল দিয়ে শুভেচ্ছা জানালেন

খসরু মৃধা :

গাজীপুর সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসক হলেন মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার।সোমবার রাতে নবনিযুক্ত প্রশাসককের নিজ বাসভবনে সৌজন্য সাক্ষাৎ, মত বিনিময় ও ফুলের শুভেচ্ছা জানালেন পূবাইল থানা বিএনপিও অঙ্গ সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ। এ সময় প্রশাসক শওকত হোসেন সরকার বলেন আপনাদের সকল নেতৃবৃন্দের সহযোগিতা নিয়ে গাজীপুর সিটি কর্পোরেশনকে পরিষ্কার পরিচ্ছন্ন, দুর্নীতিমুক্ত, যানজটমুক্ত একটি উন্নয়নের নগর গড়ে তুলব।

এ সময় উপস্থিত ছিলেন পূবাইল থানা বিএনপির সভাপতি মনির হোসেন সিকদার বকুল , সাধারণ সম্পাদক হারুন অর রশিদ সরকার,সিনিয়র যুগ্ম সম্পাদক জাকির হোসেন সরকার, যুগ্ম সম্পাদক রাকিব হোসেন, সাংগঠনিক সম্পাদক আরিফ হোসেন ভূঁইয়া ও নজরুল ইসলাম, সদস্য সাখাওয়াত হোসেনখান খোকন, বিএনপি নেতা ও সাবেক কাউন্সিলর সুলতান উদ্দিন আহমেদ,পূবাইল থানা বিএনপি’র প্রচার সম্পাদক আনোয়ার হোসেন, সাবেক সহ-সভাপতি গাজীপুর মহানগর ছাত্রদল রাজিব ভূঁইয়া, ৪০ নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক মোবারক হোসেন খান,৩৯ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক বদরুজ্জামান মৃধা,৪২ নং ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি আখতার হোসেন, ৪১ নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মোবারক হোসেন মোল্লা, ৪২ নং ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক নাহিদ শিকদার, যুবদল নেতা ইমাম হোসেন সহ আরও অঙ্গ সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *