এন আলম রাসেল চৌধুরী:
চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার এলাকায় পুলিশের সফল অভিযানে ১ জন দস্যু এবং ১ জন চাঁদাবাজকে গ্রেফতার করা হয়েছে। অভিযান পরিচালনা করেছেন সহকারী পুলিশ সুপার (মীরসরাই সার্কেল) নাদিম হায়দার চৌধুরী-এর তত্ত্বাবধানে ও নির্দেশনায় জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ কাজী নাজমুল হক।
প্রথম অভিযানে, এসআই (নিঃ) মোঃ মনির আহ্মেদ সঙ্গীয় অফিসার ফোর্সসহ গত ০৩ মার্চ ২০২৬ সকাল আনুমানিক ৮.৩০ ঘটিকার সময় জোরারগঞ্জ থানাধীন ৩ নং জোরারগঞ্জ ইউপির ৮ নং ওয়ার্ড, দক্ষিণ সোনাপাহাড়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন মন্তাননগর বিশ্বরোডে নাছিমা আক্তার (৪৮)-কে কৌশলে সিএনজি অটোরিক্সায় তুলে দুই হাত ও চোখ বেঁধে দস্যুতার সঙ্গে জড়িত মোঃ রফিকুল ইসলাম সোহেল (৩৭)-কে গ্রেফতার করা হয়। তিনি গ্রাম-উত্তর বামন সুন্দর, দেলু মিয়া সওদাগর বাড়ী, ওয়ার্ড নং-৯, ৭ নং কাটাছড়া ইউপি, থানা-জোরারগঞ্জ, জেলা-চট্টগ্রাম এবং আদি ঠিকানা গ্রাম-মধ্যম সোনাপাহাড়, নুর আহ্মদের বাড়ী, ওয়ার্ড নং-৮, ৩ নং জোরারগঞ্জ ইউপি, থানা-জোরারগঞ্জ, জেলা-চট্টগ্রাম। তিনি স্থানীয় জনসাধারণের সহায়তায় ০৫ মার্চ ২০২৬ বিকাল আনুমানিক ৫.০০ ঘটিকার সময় গ্রেফতার হন।
দ্বিতীয় অভিযানে, এসআই (নিঃ) মোঃ ফারুক উদ্দিন সঙ্গীয় অফিসার ফোর্সসহ অভিযান চালিয়ে জাবেদ উদ্দিন রনি (২৮) নামক ব্যক্তিকে আটক করে চাঁদাবাজ মোঃ সাফায়েত হোসেন শুভ (২৫)-কে গ্রেফতার করা হয়। অভিযানের সময় তার হেফাজত থেকে জাবেদ উদ্দিন রনি উদ্ধার করা হয়। মোঃ সাফায়েত হোসেন শুভ-এর পিতা মোঃ আলমগীর, মাতা সাবিনা ইয়াসমীন। ঠিকানা: গ্রাম-উত্তর সোনাপাহাড়, ২ নং ওয়ার্ড, আবুল কাশেমের নতুন বাড়ী, বারইয়ারহাট পৌরসভা, থানা-জোরারগঞ্জ, জেলা-চট্টগ্রাম।
উভয় আসামীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের পর তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।