চাষাঢ়া রেল স্টেশনে সুবিধাবঞ্চিত ও পথচারীদের জন্য ‘মুক্ত ইফতার’

মোহাম্মদ হোসেন হ্যাপী:

‘লজিক অফ বাংলাদেশ’ এর উদ্যোগে ‘ইফতার বিতরণ ৪.০’ প্রজেক্টের আওতায় সুবিধাবঞ্চিত ও পথচারীদের জন্য অনুষ্ঠিত হলো ‘মুক্ত ইফতার’।

শনিবার (২১ ফেব্রুয়ারি) নারায়ণগঞ্জের চাষাঢ়া রেলওয়ে স্টেশন এলাকায় প্রায় ৮০ জন সুবিধাবঞ্চিতসহ মোট ১০০ জনের মধ্যে ইফতার পৌঁছে দেওয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন লজিক অফ বাংলাদেশ-এর ফাউন্ডার ও ডিরেক্টর জেনারেল শেখ মাশরুর পারভেজ রাফি, সংগঠনের অ্যাডমিনিস্ট্রেশন উইং-এর সিও এবং অন্যান্য দায়িত্বশীল সদস্য, স্বেচ্ছাসেবক ও শুভাকাঙ্ক্ষীবৃন্দ।

শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে কাজ করে যাওয়া লজিক অফ বাংলাদেশ-এর সেবা শাখা ‘এলওবি সার্ভ উইং’ বিগত ৩ বছরের কার্যক্রমের ধারাবাহিকতায় মূল কার্যক্রমের অংশ হিসেবে ইফতার বিতরণ প্রজেক্টের আওতায় প্রায় ১ হাজার মানুষের কাছে ইফতার পৌঁছে দিয়েছে।

২০২৬ সালে ইফতার বিতরণ প্রজেক্টের চতুর্থ আসরে প্রায় ৩ হাজার মানুষের কাছে ইফতার পৌঁছে দেওয়ার স্বপ্ন দেখছে সংগঠনটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *