কামরুল ইসলাম:
লোহাগাড়ার চুনতির আধ্যাত্মিক জগতের বিশিষ্ট সুফি সাধক, চট্টগ্রাম দক্ষিণ জেলা শ্রমিকদলের যুগ্ম সাধারণ সম্পাদক জনাব আহমদুর রহমানের শ্রদ্ধেয় পিতা মাস্টার শাহ্ মুহাম্মদ ফজলুর রহমান (প্রকাশ ফজল হুজুর)-এর জানাজার নামাজ সম্পন্ন হয়েছে।
উক্ত জানাজায় উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সাবেক সভাপতি ও চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আসহাব উদ্দিন চৌধুরী। আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক এবং লোহাগাড়া উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক, চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষের প্রার্থী ও চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য জননেতা নাজমুল মোস্তফা আমিন।
এছাড়াও উপস্থিত ছিলেন দক্ষিণ চট্টগ্রামের তৃণমূল নেতাকর্মীদের প্রিয় নেতা, লোহাগাড়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য সাতজাতুর রহমান চৌধুরী (সাতজাত)।
এ সময় চট্টগ্রাম দক্ষিণ জেলা ও লোহাগাড়া উপজেলা বিএনপি এবং এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
চট্টগ্রাম দক্ষিণ জেলা শ্রমিকদলের যুগ্ম সাধারণ সম্পাদক আহমদুর রহমানের পিতার মৃত্যুতে বিভিন্ন মহল গভীর শোক প্রকাশ করেছেন।