জমজম হাসপাতালে জমজম ট্রমা সেন্টারের শুভ উদ্বোধন

মোহাম্মদ নজরুল ইসলাম খোকন:

চকরিয়াবাসীর জন্য এক অনন্য মাইলফলক হিসেবে জমজম হাসপাতালের নতুন সংযোজন “জমজম ট্রমা সেন্টার”-এর শুভ উদ্বোধন সম্পন্ন হয়েছে। আজ শনিবার এক আনন্দঘন পরিবেশে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে এই ট্রমা সেন্টারের যাত্রা শুরু হয়। এখন থেকে সড়ক দুর্ঘটনা বা যেকোনো আঘাতজনিত জরুরি পরিস্থিতিতে আতঙ্কিত না হয়ে চকরিয়াবাসী নিজ এলাকার মধ্যেই ২৪ ঘণ্টা উন্নত চিকিৎসা সেবা গ্রহণ করতে পারবেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) জনাব রুপায়ন দেব। তিনি তাঁর বক্তব্যে বলেন, “দুর্ঘটনার পরবর্তী ‘গোল্ডেন আওয়ার’ বা প্রাথমিক সময়টুকু চিকিৎসার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। চকরিয়ায় একটি পূর্ণাঙ্গ ট্রমা সেন্টারের অভাব দীর্ঘদিনের ছিল। জমজম ট্রমা সেন্টার সেই অভাব পূরণ করে এই অঞ্চলের মানুষের জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি।”

তিনি হাসপাতালের আধুনিক সুযোগ-সুবিধা পরিদর্শন করেন এবং সেবার মান সর্বোচ্চ পর্যায়ে বজায় রাখার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জমজম হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মৌলানা আবদুল করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাসপাতালের ভাইস চেয়ারম্যান ও সিইও মোঃ গোলাম কবির, ফাইন্যান্সিয়াল ডিরেক্টর জিএম রুকুন উদ্দিনসহ হাসপাতালের অন্যান্য পরিচালকবৃন্দ।

স্থানীয় জনগণ এ উদ্যোগকে স্বাগত জানিয়ে আশা প্রকাশ করেন, জমজম ট্রমা সেন্টার চকরিয়া ও আশপাশের এলাকার মানুষের জন্য জরুরি চিকিৎসা সেবায় নতুন দিগন্ত উন্মোচন করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *