ব্যুরো চিফ মোহাম্মদ হোসেন হ্যাপী
গঞ্জ জেলার গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ জনাব খন্দকার জহির উদ্দিন এর নেতৃত্বে সাব-ইন্সপেক্টর মিঠুন কুমার দত্ত সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ ১৪/১২/২০২৫ ইং দিবাগত রাত ৮.১০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন মাসদাইর গুদারাঘাট এলাকায় অভিযান পরিচালনা করে একজন মাদক ব্যবসায়ীকে আটক করেন। আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে নিজের নাম-ঠিকানা ১। কবির মোহাম্মদ(৩২), (ভাসমান), পিতা- মৃত আ: কাদির, সাং- মাসদাইর গুদারাঘাট (মান্নান হাজীর বাড়ীর ভাড়াটিয়া), থানা- ফতুল্লা, জেলা – নারায়ণগঞ্জ বলে প্রকাশ করে। অতঃপর গ্রেফতারকৃত আসামি কবির মোহাম্মদ (৩২) এর হেফাজত থেকে ১০৫ (একশত পাঁচ) পুড়িয়া হেরোইন জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে নিজ হেফাজতে উক্ত মাদকদ্রব্য রাখায় ফতুল্লা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা রয়েছে।