ঝালকাঠিতে দেড় শতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

অমির হোসেন:

ঝালকাঠির নলছিটিতে পবিত্র রমজান মাস উপলক্ষে দেড় শতাধিক অসহায় ও নিম্নআয়ের পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে জেলার নলছিটি উপজেলার কুলকাঠি ইউনিয়ন জামায়াত ইসলামের উদ্যোগে বারইকরন হাজী বাড়িতে আয়োজিত বিতরণ কার্যক্রমে স্বেচ্ছাসেবকদের মাধ্যমে পূর্বনির্ধারিত তালিকা অনুযায়ী উপকারভোগীদের হাতে ইফতার সামগ্রী তুলে দেওয়া হয়। প্যাকেটে ছিল ছোলা, মুড়ি, খেজুর, চিনি, ডাল ও সয়াবিন তেলসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য।

ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ত্রয়োদশ নির্বাচনের ঝালকাঠি-২ (সদর-নলছিটি) আসনের জামায়াতে ইসলামের মনোনীত সংসদ সদস্য প্রার্থী শেখ নেয়ামুল করিম। এসময় কুলকাঠি ইউনিয়ন জামায়াতের সভাপতি রিয়াজুর ইসলাম, সাধারণ সম্পাদক মাওলানা আল আমিন, কর্মী রিয়াজ, কালাম আকন, উপজেলা ছাত্র শিবিরের সভাপতি সাব্বির আহমেদ, কুলকাঠি ইউনিয়ন ছাত্র শিবিরের সভাপতি বশিরুল ইসলাম উপস্থিত ছিলেন।

সংগঠনের নেতৃবৃন্দ বলেন, রমজান সংযম, ত্যাগ ও সহমর্মিতার মাস। সমাজের সচ্ছলদের উচিত কষ্টে থাকা মানুষের পাশে দাঁড়ানো। এই উদ্যোগ কেবল আনুষ্ঠানিকতা নয়, বরং মানবিক দায়িত্ববোধ থেকেই এমন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

উপকারভোগীরা জানান, বর্তমান বাজারদরের চাপে ইফতার সামগ্রী সংগ্রহ করা অনেকের জন্য কঠিন হয়ে পড়েছে। এই সহায়তা তাদের জন্য স্বস্তি এনে দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *