আমির হোসেন:
ঝালকাঠির ডিসি আশ্রাফুর রহমান ও জেলা লেডিস ক্লাবের সভাপতি মিজ মাহফুজা খানমকে বিদায় সংবর্ধনা দিয়েছে নলছিটি উপজেলা প্রশাসন।
শনিবার বেলা পৌনে দুইটায় নলছিটি উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত বিদায় অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার লাভলী ইয়াসমিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠির বিদায়ী জেলা প্রশাসক ও জেলা মেজিস্ট্রেট মোঃ আশ্রাফুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি লেডিস ক্লাবের বিদায়ী সভাপতি মিজ মাহফুজা খানম।
এসময় ঝালকাঠি জেলা ও নলছিটি উপজেলা পরিষদের কর্মকর্তাবৃন্দ, সহকারী কমিশনার (ভূমি) রজভী আহম্মেদ সবুজ, নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আঃ ছালামসহ জনপ্রতিনিধি, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
এর আগে তিনি উপজেলা মিনিপার্ক সম্প্রসারণ, কবি জরুল মঞ্চ, উপজেলা লাইব্রেরি, নলছিটি উপজেলা ক্রীড়া সংস্থার ভবন, ডাকবাংলো সংস্কার কাজ, উপজেলা প্রশাসন আইডিয়াল স্কুল ও টেকনিক্যাল কলেজ স্থাপন কাজের উদ্বোধন করেন।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন অফিসার ওবায়দুল ইসলাম।