ঝালকাঠি-১ আসনের গণমানুষের ভোট দাঁড়িপাল্লার পক্ষে হোক: মাহমুদা মিতু

সুলতান মাহমুদ:

ঝালকাঠি-১ (কাঠালিয়া–রাজাপুর) আসনের রাজনৈতিক সমীকরণে নতুন মোড় এসেছে। এই আসন থেকে মনোনয়ন প্রত্যাহার করেছেন ডা. মাহমুদা মিতু। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর জোট প্রার্থীকে আনুষ্ঠানিকভাবে সমর্থন জানিয়েছেন।

মনোনয়ন প্রত্যাহারের পর এক প্রতিক্রিয়ায় ডা. মাহমুদা মিতু বলেন,
“আলহামদুলিল্লাহ, দলীয় সিদ্ধান্ত অনুযায়ী আমি আমার মনোনয়ন প্রত্যাহার করেছি। আমার জীবনের প্রথম ভোট, ইনশা আল্লাহ, দাঁড়িপাল্লায় হবে।”

তিনি আরও বলেন, কাঠালিয়া–রাজাপুর এলাকার যারা তাকে ভালোবেসেছেন, পাশে থাকতে চেয়েছেন এবং প্রচারণায় অংশ নিতে আগ্রহ প্রকাশ করেছেন—তাদের সবাইকে জোট প্রার্থী ফয়জুল হক ভাইয়ের পাশে থাকার আহ্বান জানাচ্ছেন।

ডা. মাহমুদা মিতু বলেন,
“আমি ইনশা আল্লাহ গণভোটে ‘হ্যাঁ’ এবং দাঁড়িপাল্লার পক্ষে প্রচারণায় ঝালকাঠি-১ আসনেই থাকবো। যারা আমার সঙ্গে প্রচারণায় থাকতে চেয়েছিলেন, যারা আমাকে ভাত খাওয়াতে চেয়েছিলেন—সে সুযোগ এখনো রয়েছে। ইনশা আল্লাহ, পুরো সময় মাঠে থাকবো।”

তিনি আশা প্রকাশ করে বলেন, ঝালকাঠি-১ আসনের গণমানুষ ন্যায় ও সত্যের পক্ষে অবস্থান নেবে এবং তাদের ভোট দাঁড়িপাল্লার প্রতীকেই দেবে।

মনোনয়ন প্রত্যাহার ও সমর্থনের এই ঘোষণা ঝালকাঠির রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *