মোঃ ফারুক আহমেদ:
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টাঙ্গাইলে অন্ধ, পঙ্গু, বধির, বোবা ও অসহায় মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। শনিবার (১৪ মার্চ) জেলা সদরের শিশু একাডেমি মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ অক্ষম ও অসহায় পুনর্বাসন সংস্থা, টাঙ্গাইল।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নগদ অর্থ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু।
বাংলাদেশ অক্ষম ও অসহায় পুনর্বাসন সংস্থা, টাঙ্গাইলের সভাপতি মো. জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ, শুভানুধ্যায়ী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠানটি পরিচালনা করেন মোহাম্মদ মাসুদুর রহমান (তুহীন), সহকারী অধ্যাপক ও সাধারণ সম্পাদক, জাসাস জেলা শাখা, টাঙ্গাইল।
অনুষ্ঠানে বক্তারা সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান এবং এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন। পরে অন্ধ, পঙ্গু, বধির, বোবা ও নিঃস্ব মানুষের মাঝে ঈদ উপহার হিসেবে নগদ অর্থ বিতরণ করা হয়।