মোহাম্মদ হোসেন হ্যাপী:
নারায়ণগঞ্জ জেলায় ট্রাফিক ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ অবদান রাখায় বিকেএমইএ ও চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিকে ‘বিশেষ সম্মাননা’ প্রদান করেছে নারায়ণগঞ্জ জেলা পুলিশ।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী মহোদয় সম্মাননা তুলে দেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু মহোদয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিকেএমইএ-এর সভাপতি জনাব মোঃ হাতেম মহোদয়।
এসময় নারায়ণগঞ্জ জেলা ট্রাফিক পুলিশের পাশাপাশি সড়কে ট্রাফিক নিয়ন্ত্রণে সহযোগিতা করা ২২ জন স্বেচ্ছাসেবককে সনদপত্র প্রদান করা হয়। এছাড়া প্রতিষ্ঠান হিসেবে বিকেএমইএ ও নারায়ণগঞ্জ জেলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিকে সম্মাননা স্মারক হিসেবে ক্রেস্ট প্রদান করা হয়।
নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি জনাব মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু মহোদয় এবং বিকেএমইএ-এর সভাপতি জনাব মোঃ হাতেম মহোদয়কে পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী মহোদয় সম্মাননা ক্রেস্ট তুলে দেন।
এছাড়া জনাব মোঃ মোরশেদ সারোয়ার (সোহেল), সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ও ভাইস প্রেসিডেন্ট (ফিন্যান্স), বিকেএমইএ এবং জনাব আহমেদুর রহমান তনু, ডিরেক্টর, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ও ডিরেক্টর, ‘উই আর ভলেন্টিয়ার’—তাঁদেরও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
অনুষ্ঠানে বিকেএমইএ ও চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালকবৃন্দ এবং জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।