তালায় ছায়া বিথীর পক্ষ থেকে ইফতার মাহফিল অনুষ্ঠিত

আব্দুর রশিদ:

তালায় স্বেচ্ছাসেবক সংগঠন ছায়া বিথীর উদ্যোগে রোজাদারদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মোঃ জমির উদ্দিন, তালা উপজেলা প্রতিনিধি জানিয়েছেন, শুক্রবার ১৩ মার্চ বিকাল ৪টায় তালা শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তারেক হাসান।

ইফতার মাহফিলে ছায়া বিথীর সভাপতি সাইদুর রহমান সাইদের সভাপতিত্বে সাধারণ সম্পাদক নাহিদ নাছির এবং সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমানের যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন বিবিআর নিউজের সম্পাদক প্রকাশক বি এম বাবলুর রহমান, তালা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ আকবর হোসেন, তালা উপজেলা ঠিকাদার কল্যাণ সমিতির সভাপতি শেখ আনোয়ারুল ইসলাম আনু, জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাবেক যুগ্ম সম্পাদক মারুফুল ইসলাম এবং সিনিয়র সাংবাদিক এম আব্দুল হাকিম।

এসময় উপস্থিত ছিলেন তালা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক এস এম হাসান আলী বাচ্চু, সদস্য ফয়সাল হোসেন, তালা রিপোর্টার্স ক্লাবের সদস্য সচিব মাওলানা মিজানুর রহমান, সাংবাদিক সেলিম হায়দার, আজিজুল ইসলাম, এন টিভির সাতক্ষীরা জেলা প্রতিনিধি আব্দুর রশিদ, ঠিকাদার কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মোশারফ হোসেন, তালা মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক আমিনুল রহমান, ছাত্র প্রতিনিধি এমডি মামুন হাওলাদার, সাংবাদিক ইমরান হোসেন, সাংবাদিক মীর মীল্টন, জমির উদ্দিন এস এম মোতাহিরুল হক শাহিন প্রমুখ।

অনুষ্ঠানে পবিত্র কোরআন তিলাওয়াত করেন সাংবাদিক মাওলানা মিজানুর রহমান এবং দোয়া মোনাজাত পরিচালনা করেন মুফতী এনামুল হক।

ইফতারের পূর্বে দেশ জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া মোনাজাতে মাহে রমজানের গুরুত্ব, সংযম, সহমর্মিতা ভ্রাতৃত্ববোধের ওপর আলোকপাত করা হয়।

আয়োজকরা জানান, প্রতিবছরের ন্যায় এবারও সাংবাদিক স্থানীয় সুধীজনদের মধ্যে সৌহার্দ্য সম্প্রীতি বৃদ্ধির লক্ষ্যে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে বিভিন্ন প্রেসক্লাবের সদস্যবৃন্দ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *