তালায় প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত

আব্দুর রশিদ:

সাতক্ষীরার তালা প্রেসক্লাবের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ মার্চ) বিকেলে তালা শিল্পকলা একাডেমির হলরুমে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন তালা মডেল মসজিদের ইমাম মাওলানা তাওহিদুর রহমান।

ইফতার মাহফিলে তালা প্রেসক্লাবের সভাপতি এম এ হাকিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক হাসান।

প্রেসক্লাবের সহ-সভাপতি গাজী জাহিদুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন তালা উপজেলা প্রেসক্লাবের সভাপতি আকবর হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা জামায়াতের নায়েবে আমীর ডাঃ মাহমুদুল হক, তালা উপজেলা জামায়াতের আমীর মাওলানা মফিদুল্লাহ, উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়, সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক মোশাররফ হোসেন, ঢাকা মহানগর দক্ষিণ যুব জামায়াতের সভাপতি ড. তৈয়েবুর রহমান, সাবেক অধ্যক্ষ আব্দুর রহমান, খেশরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ কামরুল ইসলাম লাল্টু, তালা সদর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, সাবেক চেয়ারম্যান এস এম লিয়াকত হোসেন, অ্যাডভোকেট মশিয়ার রহমান প্রমুখ।

  • ইফতার মাহফিলে সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিত্ব ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *