আব্দুর রশিদ:
তালা উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে ২৫শে রমজানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সাতক্ষীরার তালা উপজেলায় রবিবার (১৫ই মার্চ) ২৫শে রমজান বিকাল ৪টায় তালা শিল্পকলা একাডেমি হলরুমে ইফতার মাহফিলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি মোঃ হাফিজুর রহমান হাফিজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক মোঃ হাবিবুল ইসলাম হাবিব।
এস কে ফারুক হোসেন ও প্রভাষক মোস্তাক আহমেদের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ শেখ শফিকুল ইসলাম, তালা উপজেলা যুবদলের আহ্বায়ক মির্জা আতিয়ার রহমান, যুগ্ম আহ্বায়ক মোঃ সাইদুর রহমান সাইদ, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল ইসলাম দাদু, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মারুফ রায়হান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান সাগর, পাটকেলঘাটা থানা ছাত্রদলের সভাপতি রিজভী আহমেদ, খেরশা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এস এম লিয়াকাত হোসেন, সরকারি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি সোহাগ, সাবেক সভাপতি রিপন, তালা সদর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক সরদার কামরুল ইসলাম প্রমুখ।
ইফতারের পূর্বে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া অনুষ্ঠানে মাহে রমজানের গুরুত্ব, সংযম, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের ওপর আলোকপাত করা হয়। আয়োজকরা জানান, প্রতি বারের ন্যায় এবারও তালা উপজেলা ছাত্রদল ও স্থানীয় সুধীজনদের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতি বৃদ্ধির লক্ষ্যে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে বিভিন্ন প্রতিষ্ঠানের সাংবাদিকবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উক্ত ইফতার মাহফিলের দোয়া পরিচালনা করেন তালা উপজেলা মডেল মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা তাওহিদুর রহমান।