দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুরের ফুলবাড়িতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টায় উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসংগঠনের যৌথ উদ্যোগে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আইন উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সহ-সভাপতি ব্যারিস্টার এ.কে.এম. কামরুজ্জামান (জামান)।
উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. জুলফিকার আলীর সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মো. খুরশিদ আলম (মতি)।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অধ্যক্ষ মাওলানা মো. নবীউল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফুলবাড়ী পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব আবুল বাশার, উপজেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক ভাইস চেয়ারম্যান নজমুল হক (নাজিম), উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মজিদ মন্ডল, অধ্যাপক কায়ছার পারভেজ নান্নু, আইনুল হক মঞ্জু, পৌর বিএনপির সহ-সভাপতি আলাউদ্দিন খন্দকার এবং সদস্য সচিব মাহাবুর আলম (মিলন) প্রমুখ।
উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মকলেছার রহমান (নবাব), উপজেলা কৃষক দলের সভাপতি মনসুর মন্ডল, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাকিউর রহমান (চঞ্চল), সাজেদুর রহমান (সাজু), হুমায়ুন কবির (কনক), জেলা ছাত্রদলের সহ-সভাপতি মজহারুল হোসেন সাজু এবং উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল ও ছাত্রদলের বিভিন্ন নেতৃবৃন্দ।
বক্তারা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান ও দলটির আদর্শ তুলে ধরেন।
উল্লেখ্য, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন ইউনিয়ন থেকে খণ্ড খণ্ড মিছিল হয়ে সভায় যোগ দেয় স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতা-কর্মী।