নবনিযুক্ত জেলা প্রশাসক মোঃ রায়হান কবির সাহেবকে স্মারকলিপি জমা দিলেন নাঃগন্জ জেলার গণসংহতির আন্দোলনকারীগনরা

ব্যুরো চিফ মোহাম্মদ হোসেন হ্যাপী

নবনিযুক্ত জেলা প্রশাসক মোঃ রায়হান কবির সাহেবকে স্মারকলিপি জমা দিলেন নারায়নগন্জ গণসংহতির আন্দোলন কারীগনরা। পূর্বে সদ্য বিদায়ী মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা জেলা প্রশাসক কার্যালয়ের বৈঠকে সিদ্ধান্ত হয়েছিলো ৩ কার্যদিবসের মধ্যে সিটি কর্পোরেশন সীমানা বর্ধিতকরণের প্রস্তাবের পর্যালোচনা পেশ করা হবে। বিভিন্ন কাজকর্মের ব্যস্ততার কারণে হয়তোবা সদ্য বিদায়ী জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা কাজটা সম্পন্ন করতে পারেননি তাই সদ্য বিদায়ী জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা অসম্পূর্ণ কাজটা সম্পূর্ণ করতে গণসংহতির আন্দোলন কারীগনরা ২৩-১১-২৫ রোজ রবিবার দুপুর ১টায় জেলা প্রশাসক কার্যালয়ে নবনিযুক্ত জেলা প্রশাসককে বিষয়টি অবহিত করা হয় এবং দ্রুততম সময়ের মধ্যে সিদ্ধান্ত নেবার দাবি জানিয়ে গণসংহতি আন্দোলনের পক্ষে তরিকুল সুজন, {সমন্বয়কারী, গণসংহতি আন্দোলন, নারায়ণগঞ্জ জেলা}

অঞ্জন দাস – {নির্বাহী সমন্বয়কারী, গণসংহতি আন্দোলন, নারায়ণগঞ্জ জেলা } নাজমা বেগম – {আহবায়ক, নারী সংহতি, নারায়ণগঞ্জ জেলা} ফারহানা মানিক মুনা – {সাবেক সভাপতি বাংলাদেশ ছাত্র ফেডারেশন, নারায়ণগঞ্জ জেলা} স্মারকলিপি প্রদান করা হয়। নবনিযুক্ত জেলা প্রশাসক মোঃ রায়হান কবির স্মারকলিপি জমা দান কারীগনদের আশ্বস্ত করেছেন অল্প সময়ের মধ্যে কাজটি বাস্তবায়ন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *