নাটোরে বাবাকে জয়ী করতে ধানের শীষের পক্ষে গণসংযোগ করলেন দুলু কন্যা ব্যারিস্টার রাত্রি

নাটোর প্রতিনিধি:

নাটোর-নলডাঙ্গা-২ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু’র কন্যা ব্যারিস্টার রাত্রি বলেছেন, আমার বাবার আপনাদের নিয়ে অনেক পরিকল্পনা আছে।

এলাকার বেকার সমস্যা সমাধান, কর্মসংস্থান সৃষ্টি, রাস্তাঘাট উন্নয়ন, শিক্ষা, কৃষি, শিল্পায়ন এবং ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের ব্যবস্থা বাস্তবায়নের মাধ্যমে নাটোর-নলডাঙ্গাবাসীর জন্য বিভিন্ন উন্নয়নমূলক কাজ করবেন।

আপনাদের জন্য আমার বাবা অ্যাডভোকেট এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু’র দরজা সব সময় খোলা থাকবে।

শুক্রবার, ৬ ফেব্রুয়ারি বিকেলে দুলু কন্যা ব্যারিস্টার রাত্রির এই গণসংযোগে নলডাঙ্গা উপজেলার বিপুল সংখ্যক নারী ভোটার অংশগ্রহণ করেন এবং ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।

এ সময় নারীরা বলেন, দুলুকে তাদের নিজের এলাকার সন্তান হিসেবে বিপুল পরিমাণ ভোটে জয়ী করতে হবে। তারা দুলুর নতুন স্লোগান—“নতুন নাটোর, নতুন আশা”—কে স্বাগত জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *