নাটোর প্রতিনিধি:
নাটোরে বিএনপির বিজয় উপলক্ষে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুমার নামাজের পর নাটোরের নলডাঙ্গা উপজেলার রামসা কাজীপুর তালুকদার জামে মসজিদে বিশেষ দোয়ায় অংশ নেন নাটোর-০২ আসনে বিএনপির বিজয়ী প্রার্থী রুহুল কুদ্দুস তালুকদার দুলু।
এসময় বাংলাদেশের অগ্রযাত্রা ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়। পরে বিএনপির কেন্দ্রীয় নেতা দুলু বলেন, নাটোরের উন্নয়নসহ মানুষের জানমাল রক্ষায় যে প্রতিশ্রুতি দিয়েছেন, তা পালন করবেন।
এ ছাড়া নাটোরের বিভিন্ন মসজিদে বিএনপির বিজয়ে দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।