নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ রাজস্ব সার্কেল অফিসের ভূমি সেবার মান বৃদ্ধি পেয়েছে

সূর্য আহমেদ মিঠুন:

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ভূমি অফিসগুলোর সেবার মান বৃদ্ধির লক্ষ্যে সততা ও আন্তরিকতার সঙ্গে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন সিদ্ধিরগঞ্জ রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) দেবযানী কর। তিনি যোগদানের পর থেকে কর্মসফলতার মধ্যে আধুনিক ও ডিজিটাল ভূমি ব্যবস্থাপনার মাধ্যমে স্বচ্ছতা নিশ্চিত করছেন। দ্রুত নামজারি (e-Mutation) ও খতিয়ান সংশোধন, ভূমি উন্নয়ন কর আদায় এবং জনভোগান্তি কমিয়ে সেবাকে নাগরিকের দোরগোড়ায় নিয়ে এসেছেন।

স্থানীয় তথ্য মতে জানা যায়, তিনি তার সর্বোচ্চ আন্তরিকতা, সততা ও দক্ষতা দিয়ে কাজ করে যাচ্ছেন। ডিজিটাল সেবা ও স্বচ্ছতায় অনলাইন নামজারি, ই-খতিয়ান এবং ডিজিটাল ভূমিসেবা চালুর ফলে কাজের গতি বেড়েছে ও দুর্নীতি কমেছে। দ্রুত রেকর্ড হালনাগাদ, নামপত্তন (জমা খারিজ), জমি একত্রীকরণ এবং খতিয়ান সংশোধন দ্রুততম সময়ে সম্পন্ন করা হচ্ছে।

তিনি সর্বোচ্চ গুরুত্ব সহকারে প্রতিনিয়ত ভূমি উন্নয়ন কর ও ভূমি সংক্রান্ত রাজস্ব আদায় নিশ্চিত করছেন।

তথ্যসূত্রে জানা যায়, সিদ্ধিরগঞ্জ রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) দেবযানী কর তার অবস্থান থেকে জনভোগান্তি কমানোর জন্য সাধারণ মানুষের ভূমি সেবা গ্রহণে অফিসগুলোকে দ্রুত, সহজ ও জনবান্ধব করে দেওয়ার লক্ষ্যে সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছেন।

তথ্যসূত্রে আরও জানা যায়, তার আওতাধীন ভূমি অফিসগুলোর জনগণের জমি সংক্রান্ত সমস্যা বা অভিযোগ তার কাছে নিয়ে এলে তিনি মনোযোগ সহকারে সমস্যাটি শোনেন এবং সমাধানের সর্বোচ্চ চেষ্টা করেন। পাশাপাশি অফিসে কর্মরত প্রতিটি ভূমি কর্মকর্তা সেবা প্রত্যাশীদের সঙ্গে অত্যন্ত সুন্দর ব্যবহার করে থাকেন।

ভূমি সেবা নিতে আসা কিছু সেবা প্রত্যাশীর সঙ্গে কথা হলে তারা বলেন, ভূমি সেবায় কিছু কিছু অনিয়ম বন্ধ হলে আমরা আরও দ্রুত সেবা পেতে পারবো বলে আশা করছি।

অপরদিকে সরেজমিন প্রতিবেদনে উঠে আসে, সিদ্ধিরগঞ্জের ভূমি সেবা গ্রহীতাগণ বলেন— সিদ্ধিরগঞ্জ রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) দেবযানী কর সব সময় আন্তরিকতার সঙ্গে সেবা দেওয়ায় ভূমি সেবা প্রত্যাশীরা সন্তুষ্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *