নারায়ণগঞ্জে ২৫ মার্চ ও ২৬ মার্চ উদযাপন প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

মোহাম্মদ হোসেন হ্যাপী:

আজ (৯ মার্চ ২০২৬) দুপুর ২টায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভার সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ রায়হান কবির

সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ সিফাত উদ্দিন সার্বিক, অতিরিক্ত পুলিশ সুপার তাসমিন আক্তার, জেলা আনসার কমান্ডার কানিজ ফারজানা শান্তা, মহানগর বিএনপির সদস্য সচিব এডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, বাংলাদেশ জামায়েত ইসলামের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মঈনুদ্দিন, মুক্তিযুদ্ধা কমান্ডার নুর আলম, পাশাপাশি বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

সভায় সিদ্ধান্ত নেওয়া হয় যে, ২৫ মার্চ গণহত্যা দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযথ মর্যাদায় সরকারি নির্দেশনা অনুযায়ী পালিত হবে। জেলা প্রশাসক সবাইকে নিয়ে দিবসটি উদযাপনের জন্য নির্দেশনা দেন এবং যথাযথভাবে অংশগ্রহণের আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *