নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত যুবলীগ নেতাসহ দুইজন গ্রেফতার

মোহাম্মদ হোসেন হ্যাপী:

নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত যুবলীগের নারায়ণগঞ্জ মহানগরের সিনিয়র সহ-সভাপতি ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১০ নং ওয়ার্ডের সেক্রেটারিসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোহাম্মদ আব্দুল হালিমের দিকনির্দেশনায় একটি আভিযানিক টিম অদ্য সন্ধ্যা আনুমানিক ০৭টা ৩৫ মিনিটে থানাধীন দেওভোগ এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন—

১। কামরুল হুদা বাবু (৫৪)
নিষিদ্ধ ঘোষিত যুবলীগের নারায়ণগঞ্জ মহানগরের সিনিয়র সহ-সভাপতি।
পিতা: মৃত ডা. নুরুল হুদা
মাতা: রাজিয়া হুদা
ঠিকানা: গোদনাইল আরামবাগ, থানা- সিদ্ধিরগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ।

২। মোতালেব হোসেন মাস্টার (৪৭)
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১০ নং ওয়ার্ডের সেক্রেটারি ও যুবলীগের সক্রিয় কর্মী।
পিতা: মৃত আব্দুল মান্নান
মাতা: সালেহা বেগম
ঠিকানা: কাইতা খালি, থানা- বন্দর, জেলা- নারায়ণগঞ্জ।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত উভয়ের বিরুদ্ধে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় পুলিশ আক্রান্ত সংক্রান্ত মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে তাদের অবস্থান নিশ্চিত করে অভিযান চালিয়ে সফলভাবে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের পর আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে তাদেরকে আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে থানা পুলিশ।

নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ সূত্র আরও জানায়, এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *