নারায়নগঞ্জ বি বি রোড়ে ড্রেনেজ এর কাজ চলমান খুব শিগগিরই সুবিধা পেতে যাচ্ছে নগরবাসী বললেন সিটি কর্পোরেশনের {সিইও} মোঃ নূর কুতুবুল আলম

ব্যুরো চিফ মোহাম্মদ হোসেন হ্যাপী

নারায়নগন্জ বিবি রোডে ড্রেনেজ এর কাজ চলমান খুব শিগগিরিই সুবিধা পেতে যাচ্ছেন নগরবাসী বললেন বর্তমান সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা {সিইও} মোঃ নূর কুতুবুল আলম। আমরা কাজ শুরু করেছি একটু সমস্যা তো থাকবেই। আমরাও এই রাস্তা দিয়ে আসা যাওয়া করি এর কোন বিকল্প রাস্তা নেই যে সেখান দিয়ে মানুষ আসা যাওয়া করবে। হঠৎ কথা বলার সময় ঢাকা থেকে সিটি কর্পোরেশনের উন্নয়নমূলক কাজের জরুরি মিটিং শেষ করে প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ নূর কুতুবুল আলম সাহেব এর রুমে প্রবেশ করেন সিটি কর্পোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ আজগর হোসেন তিনি এই বিষয়ে আন্তরিকতার সহিত খুব আক্ষেপ করে বললেন আপনারা তো শুধু সিটি কর্পোরেশনের রাস্তার ও বিভিন্ন সমস্যার কথাই লিখেন, আপনারা এটাও লিখেন রাস্তার দুপাশে ফুটপাত, দোকানপাট করছে কারা দখল করে মানুষের চলাচলের বিঘ্ন এমন যানজটের আরেকটি কারণ এটা। এটা নিয়েও লিখেন যাতে রাস্তার দুপাশে কোন ফুটপাত না বসতে পারে। আমরা অভিযান করে পরিষ্কার করি তারপরে আবার তারা এসে বসে। বলেন, রাস্তার দুপাশে যে ফুটপাতের রাস্তার কারনে যানজট হয় সে বিষয়ে কেউ তো লিখেন না। সিটি কর্পোরেশনের বর্তমান প্রধান নির্বাহী কর্মকর্তা {সিইও} মহাদয় মোঃ নূর কুতুবুল আলম সাহেব নগরবাসীকে আশ্বস্ত করলেন এক দেড় মাসের মধ্যেই ইনশাআল্লাহ্ রাস্তার সমস্যার সমাধান হবে আমরা দ্রুত কাজ শেষ করার জন্য ঠিকাদারদের তাগিদ দিয়েছি একটু ধৈর্য ধারণ করেন। আমাদের কাজের সহযোগিতা করেন আজকের কষ্টের ফল আগামী ভবিষ্যতে সুফল পাবেন । এ বিষয়ে আমরা রাস্তার ট্রাফিক ইন্সপেক্টর {প্রশাসন} এম এ করিম কে রাস্তার কাজের বিষয়ে জানতে চাইলে তিনি বললেন বি বি রোড়ে মেইন রাস্তা কাটা ইনকামিং – আউটগোয়িং উভয় পাশে গাড়ি চলাচল বন্ধ শুধু সার্ভিস লাইন চালু আছে, গাড়ি চলছে।

যেহেতু নির্মাণ কাজটাও প্রয়োজন, সেহেতু কাজ চলমান রেখে আমাদের ট্রাফিক ব্যবস্থাপনা যথাসাধ্য চেষ্টা করছি সচল রাখা।
তবে নির্মাণ কাজ শেষ না হওয়া পর্যন্ত স্বাভাবিক চলাচল ব্যাহত হবে । সিটি কর্পোরেশন জানিয়েছেন এক মাসের অধিক সময় লাগবে। পঞ্চবটি বিসিক রোডে গ্যাসের লাইন বিস্ফোরণের কারণে জরুরী ভিত্তিতে মেরামতের কাজ চলছে সকাল ১১ টা থেকে সকল ধরনের গাড়ি চলাচল বন্ধ রয়েছে নির্মাণ কাজ শেষ হলে গাড়ি চলা শুরু হবে তবে তাদের ভাষ্যমতে আজ ২৩ তারিখ সন্ধ্যা পর্যন্ত সময় লাগতে পারে। উভয় বিষয়টি সকলের অবগতি এবং সহযোগিতা কামনা করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *