নির্বাচনকে লক্ষ্য রেখে আইনশৃঙ্খলা উন্নয়নে কিশোর গ্যাং সহ সকল ক্ষেত্রে অপরাধমুক্ত করতে জেলা প্রশাসন বদ্ধপরিকর-ডিসি মোঃ রায়হান কবির

ব্যুরো চিফ মোহাম্মদ হোসেন হ্যাপী

নারায়নগন্জ নবাগত জেলা প্রশাসক মোঃ রায়হান কবির বলেন, শিশু-কিশোরদের জন্য খেলাধুলা, সুষ্ঠু বিনোদন, পাঠাগারে গিয়ে বই পড়ার প্রতি আগ্রহ ও সাংস্কৃতিক কার্যক্রমের ব্যবস্থা করতে হবে। সুদৃঢ় পারিবারিক বন্ধন, সামাজিক ও ধর্মীয় মূল্যবোধ শিশু-কিশোরদের সব ধরনের অপরাধ থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।কিশোর অপরাধের মূল কারণ হচ্ছে মাদক। তাই নারায়ণগঞ্জকে সম্পূর্ণ মাদকমুক্ত করতে হবে যে কোনো মূল্যেই কিশোর অপরাধমুক্ত সমাজ গড়তে হবে। একটি পরিবারের প্রবীণদের উচিত অপ্রাপ্তবয়স্ক সদস্যদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলা, নৈতিকতা শেখানো এবং তাদের ওপর নজর রাখা। স্কুল কারিকুলামের বাইরে শিশু-কিশোরদের খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে আকৃষ্ট করা এবং যুক্ত করার সুযোগ বাড়াতে হবে। কিশোর অপরাধ রুখতে ছিন্নমূল শিশু-কিশোরদের পুনর্বাসনের উদ্যোগ নিতে হবে। যারা ইতোমধ্যে অপরাধ চক্রে জড়িয়ে গেছে, তাদের সুপথে নিয়ে আসতে

জেলা প্রশাসক মোঃ রায়হান কবির বলেন, কিশোর অপরাধের উত্থান প্রতিরোধ করা শুধু আইনশৃঙ্খলা বাহিনীর কাজ নয়, এটি একটি সামগ্রিক সামাজিক দায়িত্ব। পরিবার, সমাজ এবং রাষ্ট্রের সমন্বিত উদ্যোগে কিশোরদের একটি সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করা সম্ভব। তাদের সঠিক পথে পরিচালিত করতে পারলেই সমাজে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনা সম্ভব । এখনই সময় কার্যকর উদ্যোগ নেওয়ার। মা-বাবা যদি তার সন্তান সারাদিন কোথায় ছিল, কার কার সঙ্গে ছিল, কার সঙ্গে মেলামেশা করে এগুলো যদি মা-বাবা সবসময় খেয়াল রাখেন তাহলে পরিবারের সন্তান বিপদে যেতে পারে না, কোনো সন্তান অপরাধ করতে পারে না। পরিবারের সন্তান ভালো ভূমিকায় অবতীর্ণ হলে শুধু পরিবারে শান্তি বিরাজ করে না, এলাকায়ও শান্তি-শৃঙ্খলা বিরাজ করে। তখন তারা দেশের সম্পদে পরিণত হয়। তাই এলাকায় কিশোর অপরাধমুক্ত করতে পরিবার ও সমাজের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। যেখানে অপরাধ হওয়ার আশঙ্কা থাকে, সে বিষয়গুলো সঙ্গে সঙ্গে প্রশাসনকে জানালে দ্রুত সর্বোচ্চ দায়িত্ববোধ দিয়ে ব্যবস্থা নেওয়া হবে।

বর্তমান শিশু-কিশোরদের নিরপরাধী ও প্রকৃত মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করতে পারলেই, আগামীর নারায়ণগঞ্জ হবে সুখী সমৃদ্ধিপূর্ণ স্বপ্নের শান্তিপূর্ণ নারায়ণগঞ্জ । কিশোর অপরাধী বা কিশোর গ্যাংয়ের সদস্যদের সম্পর্কে তথ্য দিয়ে কিশোর অপরাধ সহ সকল অপরাধ দমনে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবির নারায়ণগঞ্জ জেলা প্রশাসন কে সহযোগিতা করার জন্য নারায়ণগঞ্জ জেলাবাসীকে বিশেষভাবে অনুরোধ করেছেন।যেকোনো সময়ে সবার জন্য আমার দরজা খোলা আছে সব সময় নারায়ণগঞ্জ জেলার উন্নয়নে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *