শামীম হোসেন সিকদার:
বান্দরবান জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য, সাবেক পৌর বিএনপির সভাপতি এবং জেলা শ্রমিক দলের সাবেক সভাপতি জনাব মোঃ নুরুল ইসলাম ঢাকার ইউনাইটেড হাসপাতালে ওপেন সার্জারি সম্পন্ন করেছেন। চিকিৎসকদের সঙ্গে কথা বলে জানা গেছে, বর্তমানে তিনি ইনশাআল্লাহ সুস্থ ও ভালো আছেন।
এদিকে বান্দরবান জেলা বিএনপির সদস্য সচিব এবং সাবেক সফল পৌর মেয়র জনাব মোঃ জাবেদ রেজা নুরুল ইসলাম ভাইয়ের খোঁজখবর নিয়েছেন এবং সার্বিক সহযোগিতা প্রদান করেছেন। তিনি নুরুল ইসলাম সাহেবের সুস্থতা কামনা করে বান্দরবানবাসীসহ সবার কাছে দোয়া চেয়েছেন।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, আল্লাহ পাকের রহমতে তিনি দ্রুত সম্পূর্ণ সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসবেন। আমিন।