সুবর্না মল্লিক:
নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপি জোট মনোনীত প্রার্থী মুফতি মনির হোসাইন কাসেমী মানুষের দৃষ্টি আকর্ষণ করেছেন জনমুখী নীতি ও সৎ নেতৃত্বের মাধ্যমে। বিগত সময়ে এ আসনে যেসব জনপ্রতিনিধি দায়িত্ব পালন করেছেন, তারা শুধু উন্নয়নের আশ্বাস দিয়েছেন, বাস্তবে প্রকৃত উন্নয়ন করতে ব্যর্থ হয়েছেন। এতে করে নারায়ণগঞ্জ-৪ এর মানুষ আজও উন্নয়নমূলক কাজের অভাব অনুভব করছেন।
এ পর্যন্ত যারা দায়িত্বে ছিলেন, তারা জনগণের আবেগকে ব্যবসা করে নিজের স্বার্থে টাকা আত্মসাৎ করতে ব্যস্ত ছিলেন। মুক্তিযুদ্ধের সংগঠক হিসেবে দাবি করলেও জনগণ তাদের থেকে কোনো বাস্তব সেবা পায়নি। এক পর্যায়ে তাদের স্বেচ্ছাচারিতা এবং প্রতারণা জনগণের চোখে পড়েছে।
এবার আগামী ১২ তারিখে জনগণের কাছে সুযোগ এসেছে যোগ্য ও দায়বদ্ধ প্রার্থী বেছে নেওয়ার। জনগণ এমন একজন নেতাকে চাইছেন, যিনি কথায় নয়, কাজে বিশ্বাস রাখেন; যিনি মানুষের কষ্ট বোঝেন এবং পাশে থাকেন। এই ভরসার নাম হলো মনির হোসাইন কাসেমী। তিনি উন্নয়ন ও শক্ত নেতৃত্বের প্রতীক, যার প্রতীক চিহ্ন “খেজুর গাছ”।
নারায়ণগঞ্জ-৪ এর উন্নত ভবিষ্যতের জন্য এবারের ভোটে খেজুর গাছ মার্কায় মনির হোসাইন কাসেমীকে ভোট দেওয়ার আহ্বান জানানো হয়েছে। এতে এনায়েতনগর, বক্তাবলী, আলিরটেক, গোগনগর, কাশীপুর, ফতুল্লা ও কতুবপুরসহ পুরো আসনের মানুষ সমন্বিতভাবে উন্নয়নের সুফল ভোগ করতে পারবেন।
এই ভোটের মাধ্যমে নারায়ণগঞ্জ-৪ বাসী কাসেমী ভাইকে জয়ী করে নিজের প্রতিনিধি হিসেবে সেবা ও উন্নয়ন নিশ্চিত করার সুযোগ পাবেন।