মোহাম্মদ হোসেন হ্যাপী:
নারায়ণগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আক্তার পদোন্নতি পেয়ে সিনিয়র স্কেল (সিনিয়র সহকারী সচিব) পদে উন্নীত হয়েছেন। তার এ পদোন্নতিতে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আনন্দ ও উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
পদোন্নতি উপলক্ষে তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নারায়ণগঞ্জ সদর ভূমি অফিসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা। শুভেচ্ছা জানান অফিসের সিনিয়র স্টাফ কানুনগো মাহমুদুল হাসান, সার্ভেয়ার মোঃ আসাদুজ্জামান, সার্ভেয়ার বাদল মিয়া, নাজির কাম ক্যাশিয়ার মোঃ মাসুম মিয়া, অফিস সহকারী মাহফুজা, সাদিয়া, রুপম, রিয়াদ, কামাল হোসেন, জীবন, মোক্তার হোসেন, মোজাম্মেল হকসহ অন্যান্যরা।
সহকর্মীরা বলেন, সাদিয়া আক্তার তার দায়িত্ব পালনে সততা, দক্ষতা ও আন্তরিকতার পরিচয় দিয়েছেন। তার নেতৃত্বে ভূমি অফিসের সেবার মান বৃদ্ধি পেয়েছে এবং সাধারণ মানুষ দ্রুত ও স্বচ্ছ সেবা পেয়েছেন।
তারা আরও আশা প্রকাশ করেন, নতুন পদে দায়িত্ব পালনকালেও তিনি তার কর্মদক্ষতা ও সততার ধারাবাহিকতা বজায় রেখে প্রশাসনিক কাজে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন।
উল্লেখ্য, সাদিয়া আক্তার দীর্ঘদিন ধরে নিষ্ঠার সঙ্গে সরকারি দায়িত্ব পালন করে আসছেন এবং তার কর্মদক্ষতার স্বীকৃতি হিসেবেই এই পদোন্নতি প্রদান করা হয়েছে।