পূর্ব ধোলাইপাড়ে ঐক্য পরিষদের উদ্যোগে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

স্টাফ রিপোর্টার:

রাজধানীর কদমতলী থানার আওতাধীন পূর্ব ধোলাইপাড় এলাকায় পূর্ব ধোলাইপাড় ঐক্য পরিষদের উদ্যোগে গরীব দুস্থ মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। আসন্ন ঈদকে সামনে রেখে সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে এই মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়।

উক্ত বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির অন্যতম সদস্য আলহাজ্ব জাকির হোসেন, শ্যামপুর থানা কৃষক দলের আহ্বায়ক মোঃ ওবায়দুর রহমান, ৫১ নং ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক এটিএম আব্দুল্লাহ কাজল, শ্যামপুর থানা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক শাহ আলম, আলমগীর হোসেন কচি, ৫১ নং ওয়ার্ড কৃষক দলের আহ্বায়ক সবুজ আহমেদসহ অত্র এলাকার মুরুব্বী কাজী আতাউর রহমান, মোঃ সোলেমান হোসেন, মোহাম্মদ দিদার, মোঃ মোবারক হোসেন এবং আরও অনেকে।

সময় বক্তারা বলেন, সমাজের বিত্তবানদের উচিত অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো। ভবিষ্যতেও ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *