ব্যুরো চিফ মোহাম্মদ হোসেন হ্যাপী
ফতুল্লা থানার নবাগত অফিসার ইনচার্জ জনাব মোঃ আব্দুল মান্নান এর দিক নিদের্শনা মোতাবেক এসআই মোঃ মিলন ফকির সঙ্গীয় ফোর্স সহ ১৪/১২/২০২৫ ইং ফতুল্লা মডেল থানাধীন কর কমিশনারের কার্যালয়ের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে একজন ব্যক্তিকে গাঁজা পুড়িয়া আকারে বিক্রির সময় আটক করেন। আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে নিজের নাম-ঠিকানা ১। মো কামাল হোসেন, পিতাঃ মৃত হাসান আলী, মাতাঃ মৃত রেজিয়া
সাংঃ আনন্দনগর, বুড়ির বাজার, ইসদাইর, থানাঃ ফতুল্লা, জেলাঃ নারায়ণগঞ্জ বলে প্রকাশ করে। অতঃপর তার হেফাজত থেকে ৩৮ (আটত্রিশ) পুড়িয়া গাঁজা জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে নিজ হেফাজতে উক্ত মাদকদ্রব্য রাখায় ফতুল্লা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।