মোঃআনজার শাহ :-
শিক্ষা, সাংবাদিকতা ও সমাজসেবার ত্রিভুজে যিনি সমানভাবে আলো ছড়িয়ে চলেছেন, সেই বহুমুখী প্রতিভাবান ব্যক্তিত্ব মাসুদ মজুমদারের জন্মদিনে শুভেচ্ছার বন্যা বয়ে গেছে। বন্ধু, সহকর্মী ও বিশিষ্টজনদের অকুণ্ঠ ভালোবাসায় দিনটি হয়ে উঠেছে এক অনন্য স্মৃতির দিন।
কুমিল্লার বরুড়া উপজেলায় সুপরিচিত এই ব্যক্তিত্ব একাধারে জনম কলেজের সরকারি অধ্যাপক, জাতীয় দৈনিক যায় যায় দিন পত্রিকার বড় উপজেলা প্রতিনিধি এবং বরুড়া থানা প্রেস ক্লাবের সভাপতি হিসেবে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন।
জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে বিশিষ্ট ব্যক্তিত্ব মোঃ আনজার শাহ বলেন,”মাসুদ মজুমদার শুধু একজন শিক্ষক বা সাংবাদিক নন, তিনি একজন আলোকবর্তিকা। তাঁর মতো মানুষেরাই সমাজকে সামনে এগিয়ে নিয়ে যান। তাঁর দীর্ঘ জীবন ও সুস্বাস্থ্য কামনা করি।”
মিল্লাঝিল্লা কুমিল্লা ৯২-সহ বিভিন্ন সামাজিক ও পেশাদার মহল থেকে ৯২ জন বন্ধু ও শুভানুধ্যায়ীর আন্তরিক শুভেচ্ছায় আপ্লুত হয়ে মাসুদ মজুমদার বলেন,
“আপনাদের ভালোবাসা ও সমর্থনই আমার সবচেয়ে বড় প্রাপ্তি। অন্তরের গভীর থেকে ধন্যবাদ। আল্লাহ আপনাদের সবাইকে সুস্থতা, সুখ ও সফলতা দান করুন।”
শিক্ষার আলো ছড়ানো, সত্য সংবাদ পরিবেশন এবং সমাজের অগ্রগতিতে নিরলস অবদান রাখা এই গুণী মানুষটির জন্মদিনে এলাকাবাসী ও শুভানুধ্যায়ীরা তাঁর সুদীর্ঘ, সুস্থ ও সমৃদ্ধ জীবন কামনা করেছেন।