বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে বান্দরবান জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা

বান্দরবান প্রতিনিধি:

বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। এক বাণীতে তিনি বলেন, বাংলা নববর্ষ বাঙালির ঐতিহ্য, সংস্কৃতি ও সম্প্রীতির এক অনন্য উৎসব। এই উৎসব সকল ভেদাভেদ ভুলে নতুন উদ্দীপনা ও আশা নিয়ে সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা জোগায়।

তিনি পার্বত্য চট্টগ্রামসহ সারাদেশে শান্তি, উন্নয়ন ও সহাবস্থানের ধারাকে আরও শক্তিশালী করার আহ্বান জানান। পাশাপাশি তিনি সকলের সুখ, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন এবং নতুন বছরকে ইতিবাচক পরিবর্তনের বছর হিসেবে গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *