ব্যুরো চিফ মোহাম্মদ হোসেন হ্যাপী
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ৬০ তম জন্মদিন উপলক্ষে ফ্রী মেডিকেল
সেবা আয়োজন করেছেন শীতলক্ষ্যা আল- আমিন নগর এলাকাবাসীর জন্য নারায়ণগঞ্জ বিএনপি মহানগর মহিলা দল। মহতি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মহানগর মহিলা দলের সভানেত্রী দিলারা মাসুদ ময়না, বিশেষ অতিথি হিসেবে যাহারা উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের আওতায় ১৮নং ওয়ার্ড বিএনপির সাধারণত সম্পাদক মোহাম্মদ আল- আরিফ, নারায়নগঞ্জ মহানগর বিএনপির স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহ্বয়ক শাকিল আহমেদ সহ নারায়নগঞ্জ বিএনপি মহানগর মহিলা দলের ও ১৮নং ওয়ার্ড বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা কর্মীগন।