ব্রাহ্মণবাড়িয়া মুক্ত দিবস উপলক্ষে আলোচনা সভা

মানিক:

বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ১৯৭১ এর মুক্তিযুদ্ধে বাংলাদেশের সকল জেলার ন্যায় ব্রাহ্মণবাড়িয়াও হানাদার বাহিনী মুক্ত করা হয়। আজকের এই দিনে ৮ই ডিসেম্বর, রোজ সোমবার হানাদার বাহিনী মুক্ত করা হয় ব্রাহ্মণবাড়িয়াকে এবং বিজয়ের পতাকা উড্ডয়ন করা হয় লাল–সবুজের পতাকা।

এই উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয় ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ মিলনায়তনে। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক জনাব শারমিন আক্তার জাহান, বিশেষ অতিথি পুলিশ সুপার জনাব শাহ মো. আব্দুর রউফ, সিভিল সার্জন ডা. মোহাম্মদ নোমান মিয়া, উপজেলা নির্বাহী অফিসার জনাব সিফাত মোহাম্মদ ইশতিয়াক ভূইয়া, উপপরিচালক জেলা সমাজসেবা কার্যালয় জনাব আব্দুল কাইয়ুম।

আলোচনা সভার সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা হাজী সৈয়দ এমরানুর রেজা, সার্বিক সহযোগিতা করেন বীর মুক্তিযোদ্ধা হাজী মোহাম্মদ নুরুল ইসলাম (কমান্ডার), এবং যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ জাকির হোসেন।

আলোচনা সভায় ব্রাহ্মণবাড়িয়া জেলার জীবিত মুক্তিযোদ্ধারা ও মৃত মুক্তিযোদ্ধাদের সন্তান–সন্ততিরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *