মানুষের দ্বারে দ্বারে গিয়ে ধানের শীর্ষে ভোট চাচ্ছেন শামীম কবির হেলিম 

মোঃ মাহমুদুল হাসান:

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মানুষের দ্বারে দ্বারে গিয়ে ধানের শীর্ষে ভোট চাচ্ছেন সাবেক শিবগঞ্জ পৌরসভার মেয়র ও সাবেক শিবগঞ্জ পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ শামীম কবির হেলিম।

শনিবার (২৪ জানুয়ারি) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত,আগামী ১২ ফেব্রুয়ারি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে,শিবগঞ্জ পৌরসভার ৬ নং ওয়ার্ডে ৪৩ চাঁপাইনবাবগঞ্জ-১ শিবগঞ্জ আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যাপক মোঃ শাহজাহান মিঞার পক্ষে প্রতিটি বাড়ি,বাজারে দোকান পাটে গিয়ে ধানের শীর্ষে ভোট চান তিনি।

দেখা যায়,সাবেক মেয়র হেলিমকে মানুষ কাছে পেয়ে আনন্দিত।

অনেকে বলে,হেলিমের প্রচারণার জন্য অনেক ভোট বেড়ে গেছে। শিবগঞ্জ পৌরসভায় ধানের শীষ সর্বোচ্চ ভোট পাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *