মেহেন্দিগঞ্জে ‘ভোরের চেতনা’ পত্রিকার ২৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

মোঃ আনজার শাহ:

বরিশালের মেহেন্দিগঞ্জে জনপ্রিয় পাঠকপ্রিয় দৈনিক ভোরের চেতনা পত্রিকার ২৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে।
১৮ নভেম্বর, মঙ্গলবার দুপুর ২টায় মেহেন্দিগঞ্জ সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে অনুষ্ঠিত অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিক, পত্রিকার পাঠকবৃন্দ এবং বিভিন্ন মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

উদযাপন উপলক্ষে কেক কেটে পত্রিকার বিশেষ দিনটি পালিত হয়। অনুষ্ঠানের আয়োজন ও পরিচালনা করেন মেহেন্দিগঞ্জ উপজেলা প্রতিনিধি বিএম নাঈম মাহমুদ

অনুষ্ঠানে বক্তারা বলেন, ২৭ বছরের দীর্ঘ পথ চলায় ‘ভোরের চেতনা’ সত্য সংবাদ পরিবেশন এবং জনস্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তারা আশা প্রকাশ করেন, পত্রিকাটি ভবিষ্যতেও সত্য ও ন্যায়ের পথে এগিয়ে গিয়ে এলাকার মানুষের কণ্ঠস্বর হয়ে অবিচল থেকে কাজ করে যাবে।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৈনিক মতবাদ পত্রিকার মেহেন্দিগঞ্জ প্রতিনিধি নাসির উদ্দিন, দৈনিক সত্য সংবাদ এর প্রতিনিধি মুন্না খান, দৈনিক আলোকিত বিশ্ব অনলাইন নিউজ পোর্টাল এর প্রকাশক আতিকুর রহমান, আজকের সুন্দরবন পত্রিকার স্টাফ রিপোর্টার বাকের উল ইসলাম, আজকের বরিশাল পত্রিকার মেহেন্দিগঞ্জ প্রতিনিধি মাহমুদুল হাসান, ঢাকা টাইম ২৪ এর স্টাফ রিপোর্টার আব্দুর রহমান নাঈম, ডেইলি মেহেন্দিগঞ্জ সম্পাদক আসাদুল ইসলাম আসাদ সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

বিএম নাঈম মাহমুদ বলেন, সাধারণ মানুষের কাছে দৈনিক ভোরের চেতনা অল্প সময়ের মধ্যে দেশপ্রেমের এক অনন্য উদাহরণ সৃষ্টি করেছে। তিনি আশাবাদ ব্যক্ত করেন, পত্রিকাটি ভবিষ্যতেও দেশের ও জাতির স্বার্থে তার লেখনি শক্তি দিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনুষ্ঠানে পত্রিকার সম্পাদক এবং সংশ্লিষ্ট সকলকে ২৭তম প্রতিষ্ঠা বার্ষিকীর শুভেচ্ছা জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *