মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি:
বাগেরহাটের মোল্লাহাট উপজেলার গিরিশনগর ইসলামপুর গিরিশনগর দ্বীপের ছয় মাস বয়সী শিশু নুসরাত মারাত্মক অসুস্থতায় জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছে। শিশুটির শরীরে টিউমার, ক্যান্সারসহ মারাত্মক রক্তশূন্যতা ধরা পড়েছে বলে পরিবার সূত্রে জানা গেছে। শিশুটির মাতা লায়লা খাতুন একজন গৃহিণী।
নুসরাতের পিতা মোঃ মণির শিকদার পেশায় একজন জেলে। অতি কষ্টে জীবিকা নির্বাহ করা এই পরিবারের পক্ষে শিশুটির ব্যয়বহুল চিকিৎসা চালিয়ে যাওয়া প্রায় অসম্ভব হয়ে পড়েছে। মা বর্তমানে সন্তানের চিকিৎসার জন্য মানুষের দ্বারে দ্বারে ঘুরে সহায়তা প্রার্থনা করছেন।
পরিবারের একমাত্র বসতভিটা মাত্র ৫ শতাংশ জমির ওপর। অন্য কোনো জমি বা আয়ের স্থায়ী উৎস না থাকায় তারা চরম আর্থিক সংকটে রয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, শিশুটিকে দ্রুত ঢাকার কোনো উন্নত হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করানো জরুরি। কিন্তু অর্থের অভাবে সেই চিকিৎসা শুরু করাও সম্ভব হচ্ছে না।
এ অবস্থায় সমাজের বিত্তবান ব্যক্তি, দানশীল সংগঠন ও সরকারি সহায়তা পেলে শিশুটির জীবন রক্ষা করা সম্ভব হতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্থানীয়রা।
মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়ে অসহায় এই শিশুটির পাশে দাঁড়ানোর জন্য সকলের প্রতি আকুল আবেদন জানিয়েছেন তার পরিবার।
সহায়তার জন্য যোগাযোগ:
বিকাশ নম্বর: ০১৬২১-৫৯১৩৮৫