মোহাম্মদ হোসেন সুমন:
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কক্সবাজার প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের যৌথ উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়েছে।
শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টায় কক্সবাজার প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি মো. মাহবুবর রহমান।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সাধারণ সম্পাদক এসএম জাফর। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের অন্যতম প্রতিষ্ঠাতা ও প্রবীণ সাংবাদিক এসএম আমিনুল হক চৌধুরী।
আলোচনা সভায় বক্তারা ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বাংলা ভাষার মর্যাদা রক্ষা, শুদ্ধ উচ্চারণ ও সঠিক ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, ভাষা আন্দোলনের চেতনা ধারণ করে বাংলা ভাষাকে দৈনন্দিন জীবনে আরও সমৃদ্ধভাবে চর্চা করতে হবে।
সভায় বক্তব্য রাখেন সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সভাপতি নুরুল ইসলাম হেলালী, প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য আতাহার ইকবাল, সহ-সভাপতি কামাল হোসেন আজাদ, সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন বাহারি, সিনিয়র সাংবাদিক ও দৈনিক ইনকিলাবের অফিস প্রধান শামসুল হক শারেক, প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক ও এনটিভির স্টাফ রিপোর্টার ইকরাম চৌধুরী টিপু, বাংলা ভিশনের মোর্শেদুর রহমান খোকন, মোহনা টিভির আমানুল হক বাবুল, দৈনিক হিমছড়ির বার্তা প্রধান হুমায়ুন শিকদার, সাংবাদিক সাঈদ জালাল, সিরাদ্দৌলা হেলালী, এটিএন বাংলার মোয়াজ্জেম হোসেন শাকিল, দৈনিক কক্সবাজারের এম. বেদারুল আলম, সিবিএনের বার্তা প্রধান ইমাম খাইর, সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সম্পাদক ছৈয়দ আলম, সদস্য সম ইকবাল বাহার চৌধুরী, জিয়াউল করিম, আবদুল্লাহ নয়ন, নুরুল আমিন হেলালীসহ অন্যান্যরা।
এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সহ-সভাপতি এমআর মাহবুব, সদস্য ইব্রাহিম খলিল মামুন, সাংবাদিক সংসদের সভাপতি মো. আজিজ রাশেল, খোরশেদ হেলালী, কক্সবাজার প্রেসক্লাবের সদস্য শাহ আলম, এইচএন আলম, জাহাঙ্গীর আলম শামস, সাইফুল ইসলাম, মোজাম্মেল হক, আশরাফ বিন ইউসুফ, হোসাইন সুমন, আবদু রহিম বাবু, জাহাঙ্গীর আলমসহ প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়নের বিপুল সংখ্যক সদস্য।
আলোচনা সভা শেষে ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।