যাত্রাবাড়ীতে খালি জায়গায় প্রকাশ্যে মাদক ও জুয়ার আড্ডা: দারোয়ান সুমনের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর যাত্রাবাড়ী থানার পিছনে দয়াল মার্কেটের পাশে, যাত্রাবাড়ী আড়ৎ ও কলাবাগানের পাশের হোল্ডিং নাম্বার ২৫৯/২—দক্ষিণ যাত্রাবাড়ীর একটি খালি জায়গায় দিন-রাত চলছে মাদক ব্যবসা ও জুয়ার আসর। এলাকাবাসীর অভিযোগ, এসব অবৈধ কর্মকাণ্ডের নেতৃত্ব দিচ্ছেন পাশের জায়গার দারোয়ান সুমন।

স্থানীয় সূত্র জানায়, দেখলে সুমনকে অনেক বড় সুফি-সজ্জন ব্যক্তিত্ব মনে হলেও বাস্তবে তিনি ইয়াবাসহ বিভিন্ন মাদকের ব্যবসা পরিচালনার সঙ্গে জড়িত। দীর্ঘদিন ধরেই তিনি এলাকায় মাদক ও জুয়ার আড্ডার “আফসানা” তৈরি করেছেন বলে অভিযোগ উঠেছে। তার তদারকিত এসব আসরে প্রতিনিয়ত জড়ো হচ্ছে মাদকসেবী ও জুয়াড়িদের একটি চক্র।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ক্ষুদ্র ব্যবসায়ী জানান, মাছের আড়ৎ ও আশপাশের ছোট ব্যবসায়ীরা সুমনের ফাঁদে পড়ে বিভিন্ন সময় নিঃস্ব হয়ে পড়ছেন। তাকে বাধা দেওয়ার মতো কেউ এগিয়ে আসছেন না। বরং অভিযোগ, এলাকার বড় দুষ্কৃতিকারী একটি চক্র এবং পুলিশের কিছু অসাধু সদস্য সুমনকে আড়াল থেকে সাপোর্ট দিচ্ছেন, যার ফলে খালি জায়গাটি দীর্ঘদিন ধরে অপরাধের নিরাপদ আশ্রয়স্থল হয়ে উঠেছে।

স্থানীয়দের দাবি, প্রকাশ্যে এমন মাদক ব্যবসা ও জুয়ার আড্ডা চলতে থাকলে যাত্রাবাড়ী অঞ্চলে অপরাধ প্রবণতা আরও বৃদ্ধি পাবে। দ্রুত সুমনসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *